Global Institute of Science & Technology

CIVIL TECHNOLOGY

CIVIL TECHNOLOGY

 

 

 

সিভিল ইঞ্জিনিয়াররা সাধারণত নির্মাণ কাজের প্রোজেক্ট এর পরিকল্পনা, ডিজাইন, কাঠামো রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। যে কোন প্রোজেক্ট এর কাজ শুরু করতে হলে, সিভিল ইঞ্জিনিয়ার প্রোজেক্ট এর জন্য জরিপের কাজ করে প্রতিবেদন প্রকাশ করে। এমন কি প্রোজেক্ট ব্যবস্থাপক এর কাজও করে থাকে। ইঞ্জিনিয়ারিং জগতে সবচেয়ে পুরাতন প্রকৌশল বিজ্ঞান হল সিভিল ইঞ্জিনিয়ারিং। এই জন্য পুরকৌশলকে সকল ইঞ্জিনিয়ারিং এর মা বলা হয়।

সিভিল ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরির কর্মক্ষেত্র সমূহ।
১) গণপূর্ত অধিদপ্তর।
২) সড়ক ও জনপদ অধিদপ্তর।
৩) সেচ অধিদপ্তর।
৪) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
৫) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
৬) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
৭) ঢাকা ওয়াসা।
৮) হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।
৯) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
১০) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
১১) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথোরিটি (ডেসকো)।
১২) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
১৩) প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
১৪) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
১৫) পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তর।
১৬) বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।
১৭) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
১৮) সার্ভে অব বাংলাদেশ।
১৯) প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০) পরিবেশ ও বন মন্ত্রণালয় ইত্যাদি।

সিভিল ইঞ্জিনিয়ারদের স্বায়ত্তশাসিত সরকারি কর্মক্ষেত্র সমূহ।
১) তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড।
২) জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড।
৩) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
৪) ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।
৫) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড।
৬) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ।
৭) পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ।

সিভিল ইঞ্জিনিয়ারদের বেসরকারি কর্মক্ষেত্র সমূহ।
১) মিস্টিক ষ্টীল বিল্ডিংস।
২) জেকে কন্ট্রাকশন ফার্ম ।
৩) ফেয়ার টেক ষ্টীল বিন্ডিংস।
৪) ডট ষ্টীল লিমিটেড।
৫) বিভিন্ন দেশী ও বিদেশী কন্সট্রাকশন ফার্ম গুলোতে।