Global Institute of Science & Technology

পরিচালকদ্বয়ের বাণী

/uploads/DSC_0201%20-.JPGবর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। প্রযুক্তির কল্যাণে সারাবিশ্ব আজ হাতের মুঠোয়। উন্নত দেশগুলোর উন্নয়নের মূল চাবি-কাঠি হচ্ছে কারিগরি শিক্ষা। তাই উন্নত বিশ্বের মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত। আর আধুনিক বিশ্বে প্রযুক্তি ও শিল্পের বিকাশ ঘটাতে সিংহভাগেই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ার দ্বারা সম্পাদিত হয়। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাটি হতে হবে বিশ্বমানের। আর এই বিশ্বমানের ডিপ্লোমা প্রকৌশলী তৈরী করার সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠা হয়েছে। যা আমাদের দেশের বেকারত্ব নিরসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তাই আমরা সকল শিক্ষার্থীকে “GIST” (গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি)-তে পড়াশুনা করে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরী হয়ে দেশ ও জাতীর কল্যাণ বয়ে আনার আহ্ববান জানাচ্ছি।